আগুন লেগেছে রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি রোডের চাঁন মিয়া হাউজিং বস্তিতে। রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে আগুনের তীব্রতা কমে এলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।
IMG0
১৪টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। সেখানে বেশ কিছু কাঠের দোকান পুড়ে গেছে বলে জানা যায়। কিন্তু প্রকৃত ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস বা পুলিশ বিভাগ।
ইত্তেফাক/রাফাত