রাজধানীর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিং বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রাত তিনটার দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সূত্র থেকে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বস্তির দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। তবে, এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
ইত্তেফাক/জামান