বইমেলায় কাওছার মাহমুদের দুইটি বই

 
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কার্টুনিস্ট কাওছার মাহমুদের দুইটি নতুন বই। আদিগন্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ‘বইভর্তি হাসি’ এবং পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে ‘এক পকেট হাসি’। 
 
বই দুইটিতে স্থান পেয়েছে সমসাময়িক বিষয় নিয়ে একাধিক রম্য ও ব্যাঙ্গ চিত্র। কাওছার মাহমুদ নিজেই দুইটি বইয়ের প্রচ্ছদ করেছেন। 
 
কাওছার মাহমুদ সংবাদপত্রে রাজনৈতিক ব্যাঙ্গ চিত্র এঁকে খ্যাতি অর্জন করলেও বই দুইটিতে রাজনীতির বাইরেও স্থান পেয়েছে চারপাশের অনেক বিষয়। 
 
তিনি বলেন,‘আমি মূলত চারপাশের সময়টিকে ব্যাঙ্গচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ 
 
বই দুইটির মূল্য যথাক্রমে ৩০০ ও ১৫০ টাকা।
 
 
ইত্তেফাক/কাউছার