ঝিনাইদহ মহেশপুর জলুলী সীমান্তে ৫০ বোতল ফেনসিডিল ও ৯ পিচ ইয়াবাসহ আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে আব্দুল মান্নানকে নিজ গ্রাম থেকে আটক করা হয়। সে উপজেলার মগদাসপুর গ্রামের মৃত জামাল মণ্ডলের ছেলে।
মহেশপুর থানা থেকে জানা যায়, ভৈরবা ক্যাম্পের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেফতার করে। তার নামে মামলা হয়েছে।
ইত্তেফাক/জামান