ঝিনাইদহ মহেশপুর উপজেলায় বিদ্যুৎ (১৭) নামে এক প্রতিবন্ধী শিশু এক সপ্তাহ ধরে নিখোঁজ।
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কৈখালী গ্রামের নবী গাজীর ছেলে বিদ্যুৎ। তার পা দু'টি অকেজো তাই হুইল চেয়ারে করে চলাফেরা করে।
পারিবার থেকে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি স্থানীয় সস্তা বাজারে আসলে বিদ্যুৎ আর বাড়ি ফিরে যায়নি। তার হুইল চেয়ারটি বাজারে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
বিদ্যুতের দাদা বিশারত গাজী জানায়, অনেক চেষ্টা করেও খোঁজ পায়নি। বিষয়টি তারা মহেশপুর থানাকে অবহিত করেছেন। কেউ সন্ধান পেলে এই নম্বরে ০১৯৩৩-৪৯৫৬৬৮ জানানোর আহ্বান জানিয়েছেন।
ইত্তেফাক/জামান