হ্যাকিং নিয়ে বিশেষ টেলিফিল্ম ‘ত্রিশূল’

 
হ্যাকিং বা হ্যাকার শব্দটি তথ্যপ্রযুক্তি এই সময়ে অনেকের কাছে পরিচিত শব্দ, তবে সর্বসাধারণ অবশ্য এই শব্দটি খুব বেশি জানেন না।
তবে হ্যাকিং কী, কিভাবে হয় সেটিই এবার দেখা যাবে বিশেষ একটি টেলিছবিতে।
 
টেলিছবিটির শিরোনাম ‘ত্রিশূল’। বাংলাদেশি হ্যাকারদের নিয়ে নির্মিত এই টেলিছবি রচনা ও পরিচালনা করেছেন রাজিব হাসান। অভিনয়ে ফারহানা মিলি, গোলাম মাওলা শ্যামল, জুয়েল নীল, আশরাফুল আশিস, ফরহাদ লিমন, নিরু, রহমত, জিনিয়া প্রমুখ।
 
ঘটনায় দেখা যাবে তিন বন্ধুর একজন আজ পুলিশ অফিসার, একজন এ্যাডভোকেট আর অন্যজন হ্যাকার। বড় একটি হ্যাকিং এর তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অন্তর উপর। আন্ত যখন বুঝতে পারে হ্যাকার তার বন্ধু কৌশিক তখন অন্তর এ্যাডভোকেট স্ত্রী বিভা কৌশিক এর পক্ষে দাড়ায় কারণ কৌশিক বিভারও বন্ধু।
IMG0
ফলে এই হ্যাকারকে কেন্দ্র করে অন্তর বিভার মধ্যে সম্পর্কের দ্বন্ধ তৈরি হয়। এমন সময় জানা যায় কৌশিক হ্যাকিং করলেও কোন ক্ষতি করেনা। শুধু মাত্র সার্ভারের দুর্বলতা ধরিয়ে দিতে তার এই হ্যাকিং। টেলিফিল্মটি এমনভাবে নির্মাণ হয়েছে কেউ হ্যাকিং শিখবে না, বরং হ্যাকিং রোধে সচেতন হবে।
 
বাংলাদেশী হ্যাকারদের নিয়ে চ্যানেল আই নির্মাণ করেছে বিশেষ টেলিছবি ‘ত্রিশূল’। প্রচার হবে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৩.০৫ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর