পাবনায় ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

পাবনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল রনি হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের।
 
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার ভবানিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
রনি সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের আলম হোসেনের ছেলে।
 
সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, সদর উপজেলার হামছিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র রনি স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। পথিমধ্যে ভবানিপুর নামক স্থানে মাটি ভর্তি একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।
 
 
ইত্তেফাক/উজ্জল