সরকার উচ্চশিক্ষার পথ সহজ করেছে: শিক্ষামন্ত্রী

 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উচ্চশিক্ষা গ্রহণের পথ সহজ করে দিয়েছে।’
 
বৃহস্পতিবার বেলা ১১টায় বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ও কলেজের ম্যাগাজিন ‘অন্বেষা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
 
মন্ত্রী বলেন, একসময় উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীকে নিজ এলাকা ছেড়ে অনেক দূর যেতে হতো। কিন্তু এখন আর সে সমস্যার মুখোমুখি হতে হয় না।
 
তিনি আরো বলেন, এখন উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও অনার্স, মাস্টার্স পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। তাই বাড়িতে থেকেই শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে। খবর বাসসের।
 

ইত্তেফাক/মণ্ডল