ফেনীতে তিন দিনব্যাপী হয়েছে আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমান মূল কার্যক্রম শুরু হয়। শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আঞ্চলিক ইজতেমা।
ইজতেমার পরিচালনাকারী দায়িত্বরত আমির জানান, ঢাকা টঙ্গীতে জায়গা সংকুলান না হওয়ায় বিশ্ব ইজতেমার কার্যক্রমকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। ঢাকায় ৩২টি জেলার ইজতেমার কার্যক্রম শেষ হওয়ার পর ফেনীর দেবীপুরে ১৬টি জেলার আঞ্চলিক ইজতেমা কাজ শুরু হয়েছে।
ফেনীতে ৬ লাখ বর্গফুট জমিতে বিশাল ইজতেমার প্যান্ডেল তৈরি করা হয়েছে। এখানে আড়াই লাখ লোকের সমাগম হওয়ার কথা রয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ১২টি পাম্প দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে।
এলাকাভিত্তিক মুসল্লিদের জন্য ১১টি খিত্তা তৈরি করা হয়েছে। ময়দানের চারপাশ দিয়ে ১০টি প্রবেশপথ রাখা হয়েছে। প্যান্ডেলের ভেতর ৩০টি এবং প্যান্ডেলের বাইরে মাঠের আশপাশ এলাকায় ১৫টি মাইক লাগানো হয়েছে। এ ছাড়া বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।
ইত্তেফাক/উজ্জল