অনুর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন খুলনা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৬ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ।  বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে  ফাইনালে রংপুর বিভাগকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে তারা।
 
নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল।
 
জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০১৬-এর অধীনে তৃণমূল পর্যায়ে উপজেলা, জেলা ও বিভাগ হতে  ১৬০ জন খেলোয়াড়কে বাছাই করে বাফুফে। এসব খেলোয়াড়দের নিয়ে আটটি বিভাগীয় দলে ভাগ করে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।
 
ফাইনাল শেষে  পুরস্কার প্রদান করেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এছাড়া উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি বাদল রায়, সদস্য  হারুনুর রশীদ,  সত্যজিৎ দাশ রূপু, মো. ফজলুর রহমান বাবুল, জাকির হোসেন চৌধুরী, আব্দুর রহিম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব  অশোক কুমার বিশ্বাস, কুড়িগ্রাম ডিএফএ এর সভাপতি  মানষ দাস ধলু এবং চুয়াডাঙ্গা ডিএফএ এর সভাপতি  মো. রফিকুল ইসলাম ।
 
ইত্তেফাক/মাহাদী