বঙ্গবন্ধুর সমাধিতে মুকুল বোসের শ্রদ্ধা

 
কেন্দ্রীয় আওয়ামী লীগের নবনিযুক্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুকুল বোস গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
 
শুক্রবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে মুকুল বোস বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় প্রার্থনায় অংশ নেন।
 
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, মুকসুদপুর,কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন মুকুল বোস।
 
ইত্তেফাক/জামান