একমাত্র টি২০ তে নিউজিল্যান্ডকে ৭৮ রানে হারাল দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ড সফররত দক্ষিণ আফ্রিকা একমাত্র টি২০ ম্যাচে গতকাল স্বাগতিকদের ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে। 
 
টসে হেরে অকল্যান্ডের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮৫ রানের বিশাল স্কোর সংগ্রহ করে প্রোটিয়ারা। আমলা ৬২, ডু প্লেসিস ৩৬ , ডুমিনি ২৯, ডিভিলিয়ার্সের ২৬ রানে ভর করে এই রান সংগ্রহ করে প্রেটিয়ারা। ব্লাকক্যাপসদের হয়ে  টেন্ট বোল্ট ও গ্রাহান্ডহোম ২ টি , হুইলার ১ টি উইকেট লাভ করেন।
IMG0
১৮৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ড ১৪.৫ ওভারে ১০৭ রানেই গুটিয়ে যায়। ৩৩ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন টিসি ব্রুস। দক্ষিণ অাফ্রিকার ইমরান তাহির ৩.৫ ওভার বল করে ২৪ রান খরচায় ৫ টি উইকেট শিকার করেন।এরমধ্য দিয়েই তাহির টি ২০ তে ৩১ ম্যাচে ৫০ উইকেট লাভ করেন। যেটা দ্বিতীয় দ্রুততম। শ্রীলঙ্কার অজান্তা মেন্ডিসের লেগেছিল ২৬ ম্যাচ। ইমরান তাহির প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
 
ইত্তেফাক/রেজা