একছাদের নিচে অমিতাভ-রেখা

অমিতাভ বচ্চন এবং রেখা একসঙ্গে মানেই যাবতীয় স্পটলাইট থাকবে তাঁদের ওপরেই। সে রিল লাইফ হোক বা রিয়েল লাইফ।
 
কিছুদিন আগেই ফের একই ছাদের তলায় দেখা গেল এই দুই তারকাকে। কারণ রণধীর কাপুরের ৭০তম জন্মদিন। গত বুধবার কাপুর বাংলোতেই রণধীরের জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন তাঁর দুই মেয়ে করিনা ও করিশ্মা কাপুর। সেখানেই হাজির ছিলেন এই দুই হেভিওয়েট সেলেব। 
 
কাপুর পরিবারের সব সদস্যদের সঙ্গে নাকি দাদুর জন্মদিনে ছিল ছোট্ট তৈমুরও।তবে ক্যামেরার সামনে তাকে দেখা যায় নি।তাই যাবতীয় স্পটলাইট ছিল অমিতাভ-রেখার ওপরই। গাড়ি থেকে নেমে ক্যামেরার সামনে পোজ দেন দু’জনেই। তারপরই ঢুকে যান বাংলোর ভিতর। সেখানে গিয়ে একে অপরের সঙ্গে কথা বলেছেন কি না তা নিয়ে কৌতূহলী হয়ে পড়েন অনুরাগীরা। 
 
বলিউড সূত্রের খবর, একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন তাঁরা। তবে কথোপকথন এর থেকে বেশি এগোয়নি।
 
 
ইত্তেফাক/রেজা