পাকিস্তান ক্রিকেট লীগের নবম ম্যাচে পেশোয়ার জালমির হয়ে অর্ধশত করেছে টাইগার ওপেনার তামিম ইকবাল। বাবর আযমকে বিশাল একটি ছক্কা মেরে অর্ধশত পূর্ণ করে দেশসেরা ওপেনার।
ইনিংসের ওপেনিংয়ে নেমে ৪৬ বলে ৬২ রানের একটি আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন তামিম। তার ইনিংসে ছিল ৪ টি চার ও ৪ টি বিশাল ছয়ের মার ছিল।
অপর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ব্যাটি হাতে নামতেই হয় নি।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে তামিমের ফিফটি ও শোয়েব মাকসুদের ৩০ রানের উপর ভর করে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে পেশোয়ার জালমি ১৬ ওভারে সংগ্রহ করে ৩ উইকেটে ১১৭।
14.4 SIX! 50 comes up for Tamim Iqbal
— PakistanSuperLeague (@thePSLt20) February 17, 2017
watch https://t.co/RLhFVS1gbg#PZvQG #HBLPSL #AbKhelJamayGa pic.twitter.com/gFO21h1Fqx
কোয়েটার পক্ষে মাহমুদুল্লা ৩ ওভার বোলিং করে ১৮ রান খরচায় ১ টি উইকেট লাভ করেন। মোহম্মদ হাফিজ মাহমুদুল্লার শিকার হন।
১১৮ রানে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে কোয়েটা গ্লাডিয়েটর্স। বাংলাদেশের মাহমুদুল্লা কোয়েটার হয়ে ব্যাট করবে।
ইত্তেফাক/রেজা