নীলফামারীর জলঢাকায় ট্রলির চাপায় হেলপারের মৃত্যু

নীলফামারীর জলঢাকায় আজ শুক্রবার বিকেলে ট্রলি থেকে পড়ে প্রকাশ চন্দ্র রায় (২২) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ছিট মিরগঞ্জ এলাকার শুধু চন্দ্র রায়ের ছেলে।
 
জানা গেছে, আহেলার বাজার থেকে সাইডনালা বাজার যাওয়ার পথে কাঁচারাস্তার গর্তে ধাক্কা লাগলে ট্রলিতে থাকা হেলপার প্রকাশ চন্দ্র রাস্তায় ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে ওই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
এ ব্যাপারে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম