শোক সংবাদ

সাহেব আলী সরকার

কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ভিপি জাকির হোসেনের পিতা সাহেব আলী সরকার (৯৮) গতকাল শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও ছয় মেয়ে রেখে যান। বাদ আসর নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।