গৌরনদীতে পান বরজের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের একটি পানবরজের পাশ থেকে পুলিশ আজ শুক্রবার সকালে আজাদ আকন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। আজাদ ওই গ্রামের মৃত ইসমাইল আকনের পুত্র।
 
গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, স্থানীয়রা ওই গ্রামের একটি পানবরজের পাশে আজাদের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে আজাদের গলায় ফাঁস লাগিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম তদন্তের কাজ শুরু করেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম