মৃত্যুবার্ষিকী

আলাউদ্দিন আহমেদ

আলাউদ্দিন আহমেদের আজ ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামে ১৯২১ সালে জন্মগ্রহণ করেন। তিনি তত্কালীন ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের একজন ব্যাংকার ছিলেন। পরে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। সর্বশেষ বাউফল উপজেলার খেজুরবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ উপলক্ষে আজ বাদ আছর বাউফল উপজেলার সাবুপুরা গ্রামে তার বাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও ঢাকায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার ছেলে তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, প্রিমিয়ার ব্যাংকের সি.এসভিপি গোলাম হায়দার, বগা ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা জামান আহমেদ, ড. জাহাঙ্গীর হুসাইন, ড. হুমায়ুন কবীর তার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।