অবসরে যাওয়া হবে না : আর্সেন ওয়েঙ্গার

 
কোন অবসরে নেই আমার। আমি অবসরে যাব না। আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার নিজ অবসর সম্পর্কে এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, আমি আগামী মৌসুমেও কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাব। সেটা আর্সেনালের জন্য হোক আর অন্য কোন দলের জন্য হোক।
 
প্রায় ২ দশক ধরে আর্সেনালের প্রতি বিশ্বস্ত থাকা এই কোচ কিছুটা বিরক্ত নিয়েই বলেন, ক্লাবের ভবিষ্যৎ নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্তটাই নিতে হবে। ক্লাবের প্রতি কোন দায়িত্বশীলতা বোধ না থাকলে ২০ বছর আমি এখানে থাকতাম না।
 
উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের কোচ হিসেবে ২১ বছর ধরে দায়িত্ব পালন করছেন আর্সেন ওয়েঙ্গার। কিন্তু এই মৌসুমের মধ্যেই আর্সেনালের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু দলটি চুক্তি নবায়নের বিষয়ে এখনো কোন কথা বলেনি। আর সে কারণেই ক্ষোভ ঝড়ে পড়ছে ওয়েঙ্গারের কণ্ঠে।
 
ইত্তেফাক/রাফাত