ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের পায়ে অস্ত্রোপচার করানো হয়েছে। গত সপ্তাহে বার্নমাউথের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে ডান পায়ের পাতায় চোট পান ব্রাজিলের এই আন্তর্জাতিক তারকা।
চোট পাবার কারণে ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যেই মাঠ থেকে তুলে নেয়া হয় জিসাসকে। সেখান থেকে চিকিৎসার জন্য সোজা বার্সেলোনায় পাঠিয়ে দেয়া হয় এই ফুটবলারকে।
সিটিতে যোগ দিয়ে দারুণ সূচনা করেছেন ১৯ বছর বয়সী তারকা। পালমেইরাস থেকে সিটিতে যোগ দেয়ার পর ৫ ম্যাচে অংশ নিয়ে তিন গোল করেছেন তিনি। এখন ইনজুরির কারণে অন্তত তিনমাস সাইডলাইনেই তাকে বসে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।
অস্ত্রোপাচারের পর হাসপাতালে হাসি মুখে শুয়ে থাকা জেসুসের একটি ছবি টুইটারে পোস্ট করে সিটি তাদের অফিসিয়াল টুইটারে লিখেছে, এই ফরোয়ার্ডকে আগামী ২১ মে ওয়াটফোর্ডে চলতি মৌসুমে সিটির শেষ ম্যাচের আগে মাঠে ফেরার জন্য যথেষ্ঠ লড়াই করতে হবে।
ইত্তেফাক/মাহাদী