প্রেমে পড়েছেন শ্রুতি হাসান। লন্ডনের এক অভিনেতার সঙ্গে ডেটিংও চলছে গোপনে।
লন্ডনে থাকলেও ওই অভিনেতা নাকি ইতালিয়ান। নাম মাইকেল কোর্সেল। তিনি সম্প্রতি ভারতে এসেছিলেন। শ্রুতির সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে আবার নিজ দেশে ফিরে গেছেন।
ডেক্কান ক্রনিকলের খবরে প্রকাশ, লন্ডনে এক বন্ধুর মাধ্যমে মাইকেল ও শ্রুতির পরিচয় হয়। তিনমাস ধরে তারা প্রেম করছেন। ডিসেম্বর মাসে মাইকেল তার সোশ্যাল সাইটে সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
IMG0
ওই সময় তিনি জানান, ভারতে এক 'অসাধারণ মেয়ে'র সঙ্গে 'অসাধারণ সময়' কাটিয়েছেন। অনেক বন্ধুর সঙ্গে দেখা করেছেন।
'ভারত, আমার দ্বিতীয় বাড়ি' বলেও ঘোষণা দেন ওই অভিনেতা।
নিজের সম্পর্ক নিয়ে কখনো খোলামেলা নন শ্রুতি। সম্পর্কের কথা গোপন রাখতেই পছন্দ করেন তিনি।
কিন্তু দিন দুই আগে হঠাৎ-ই মাইকেলের সঙ্গে এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হন তিনি। তবে সম্পর্কের কথা অবশ্য স্বীকার করেননি।
ইত্তেফাক/মনসুর