কবির খানের পরের ছবিতে থাকবেন অমিতাভ!

অমিতাভ বচ্চনকে এবার কবির খানের ছবিতে দেখা যাবে। বলিউডের এই প্রতিষ্ঠিত পরিচালক আপাতত 'টিউবলাইট'-এর কাজ নিয়ে ব্যস্ত। এই কাজ শেষ হলেই নতুন ছবিতে হাত দেবেন তিনি।
 
বম্বে টাইম-এর বরাত দিয়ে বলিউড লাইফ বলছে, এ নিয়ে কবির অমিতাভ বচ্চনের সঙ্গে আলোচনাও করছেন। একাধিকবার তাদের মধ্যে মিটিংও হয়েছে।
 
শুধু তাই নয়; সূত্র বলছে, কবিরের প্রি-প্রোডাকশন টিম কাজও শুরু করে দিয়েছে। তবে অমিতাভ বচ্চনের থেকে এখনও 'নিশ্চিত' কিছু জানা যায়নি।
 
ছবির কথা ঘোষণা হয়ে যাওয়ার পর বাকি সবকিছু প্রকাশ করা হবে বলে জানা গেছে। এও জানা গেছে, এ বছরের শেষ দিকে ছবিটির কাজ শুরু হবে।
 
কবির খান এখন টিউবলাউট ছবির শুটিংয়ে ব্যস্ত। ১৯৬৯ সালে ভারত-চীন পটভূমিকায় তৈরি হচ্ছে ছবিটি।
 
সালমান খান ছবিটিতে এক ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করছেন, যে একজন চীনা মেয়ের প্রেমে পড়ে। ছবিতে ঝু ঝু নামে এক চীনা অভিনেত্রীও অভিনয় করছেন। তার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান।
 
ছবিতে হারিয়ে যান সালমান। তারপর তাকে খুঁজতে যান সোহেল। ছবির প্রথম শিডিউলের শুটিং হয়েছে লাদাখে। দ্বিতীয় শিডিউলের শুটিং হয়েছে মানালিতে।
 
ইত্তেফাক/মনসুর