সালমান খানের সঙ্গে এমি জ্যাকসনের সখ্যতা দীর্ঘদিনের। কিছুদিন আগেও সালমানের ভাই সোহেল খানের পরিচালনা ও প্রযোজনায় ‘ফ্রিকি আলী’ সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি।
এবার এমি জ্যাকসন এবার অভিনেতা সালমান খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। না, কোনো সিনেমায় নয়। বরং সালমান খানের দাতব্য সংস্থা ‘বিয়িং হিউম্যান’ এর পোশাক বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। আর সেই কারণে বলিউড নায়ক সালমানের সঙ্গে এমি একটি বিজ্ঞাপনে অংশ নিলেন।
শুক্রবার মেহবুব স্টুডিওতে ‘বিয়িং হিউম্যান’ এর বিজ্ঞাপনের চিত্রায়ন হয়। দুপুরে এমির সঙ্গে যোগ দেন সালমান খান। শুটিং ইউনিটের একজন গণমাধ্যমে জানান, দুজনেই শুটিংয়ে অনেক মজা করেছেন। সালমান এমির কাছে ‘রোবট ২.০’ ছবি নিয়েও আলোচনা করেন। সন্ধ্যা পর্যন্ত শুটিং চলে। তারপর গোটা টিম নাকি সালমানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
So happy to be a part of the new #BeingHuman campaign... @beingsalmankhan you're the best!
A post shared by Amy Jackson (@iamamyjackson) on Feb 16, 2017 at 7:34am PST
তবে বিজ্ঞাপনে নয়, এই জুটির একসঙ্গে কাজ করার কথা ছিল সালমানের ‘কিক’ ছবিতে। কিন্তু সেসময় এমি তামিল নির্মাতা শংকরের ‘আই’ ছবিটি নিয়ে ব্যস্ত থাকায় এতে অভিনয় করেন জ্যাকলিন ফার্নান্ডেজ।
ওদিকে, আজ ল্যাকমে ফ্যাশন উইকে অংশ নিতে লন্ডন রওনা দিয়েছেন এমি জ্যাকসন। সেখানে রকি এসের ডিজাইনের পোশাক পরে র্যাম্প হাঁটবেন এমি। এই বছরেই তার অভিনীত ‘রোবট ২.০’ ছবিটি মুক্তি পাবে। এতে এমি অভিনয় করেছেন রজনীকান্ত এবং অক্ষয় কুমারের বিপরীতে।
ইত্তেফাক/রেজা