আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে একটি পাওয়ারলুম কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে পাওয়ারলুম ব্যবসায়ী সুমনের কারখানায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পাওয়ারলুম কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বন্ধ থাকা এই পাওয়ারলুম কারখানায় হঠাত্ আগুন ধরে যায়। পরে মাধবদী থেকে আসা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানায় ২৪টি পাওয়ারলুম ছিল বলে জানা গেছে। আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি। গোপালদী ফাঁড়ির এস আই নাসির উদ্দিন জানান, কারখানার সুতা ও কিছু মেশিন পুড়েছে।