সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ও মোটরসাইকেলের চালক মারা গেছেন। শনিবার বিকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সুনামগঞ্জর বিশ্বম্ভরপুর তাহিরপুর সড়কের বাঘমারা পয়েন্টে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বদরুল ইসলাম বদি (৩৫) ও যাত্রী বোরহান উদ্দিন (২৮) মারা যান।
নিহত চালক বদরুল ইসলাম বদি তিনি সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের আলমপুর নুরপুর গ্রামের মমশির আলীর ছেলে। অপরজন হলেন- জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের মো. আব্দুল মনাফের ছেলে মো. বোরহান উদ্দিন। মোটরসাইকেলটি সুনামগঞ্জ থেকে তাহিরপুরে যাত্রী নিয়ে যাচ্ছিল।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির জানান, নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কাউছার