কীর্তনখোলা নদীতে তেলবাহী কার্গো বিস্ফোরণ, আহত ৪

কীর্তনখোলা নদীতে শনিবার রাত সোয়া ৯টায় একটি তেলবাহী কার্গোর ইঞ্জিনে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ইঞ্জিন রুমে থাকা ৪ শ্রমিক গুরুতর আহত হয়। তাদেরকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতরা হলেন- শহিদুল (৫০), আবু সুফিয়ান (২৪) , নাজমুল (৪৫) হুমায়ন কবির (৪৫)। 
 
দুঘর্টনা কবলিত কার্গোর লস্কর সোহাগ মিয়া জানান, এমটি এংকরেস নামের কার্গোটি চট্টগ্রামের ডিপো থেকে ৯ লাখ লিটারের বেশি জ্বালানি (ডিজেল ও পেট্টোল) নিয়ে ১৫ ফ্রেবুয়ারি চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা হয়। আজ রাত সোয়া ৯টার দিকে বরিশাল নগরীর চাঁদমারী ডিপোর কাছে কার্গোটি নোঙ্গর করার সময় হঠাৎ বিকট শব্দে এর ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ইঞ্জিন বিস্ফোরণ হওয়ার কোন কারণ কার্গো কর্তৃপক্ষ তাৎক্ষণিক জানাতে পারেনি।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম