বোয়ালিয়া ব্রিজের সংযোগ সড়কের কাজে বিলম্ব হওয়ায় ভোগান্তি

উপজেলার গদাইপুর ও রাড়ুলী ইউনিয়নের কপোতাক্ষ নদের উপর নির্মিত বোয়ালিয়া ব্রিজের নির্মাণ শেষ হয়েছে। কিন্তু সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় ব্রিজ ব্যবহারের উপযোগিতা বিলম্বিত হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাতক্ষীরা ও পাইকগাছা উপজেলার হাজার হাজার মানুষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইনি জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। বর্তমানে আইনী জটিলতা কাটিয়ে কাজ শুরু হলেও আগামী পাঁচ/ছয় মাসের মধ্যে ওই ব্রিজ চলাচল উপযোগী করা সম্ভব হবে না। এদিকে বোয়ালিয়া খেয়াঘাটের বেহাল দশার কারণে প্রায় ২০ কিলোমিটার ঘুরে হাজার হাজার মানুষকে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া খেয়াঘাটে ২১ কোটি ৬১ লাখ ৯৫২ টাকা ব্যয়ে ৩১৪.০০ মিটার দৈর্ঘ্য ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়।

 ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএমবি-আইটি জয়েন্ট ভেঞ্চার। ২০১৪ সালের ১০ এপ্রিলের মধ্যে ব্রিজের নির্মাণ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় গত বছরের ৩০ জুন পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছিল।

ইত্তেফাক/নূহু