ত্রিশালে দুটি ছাত্রী মেসে অগ্নিকাণ্ড

 
ময়মনসিংহের ত্রিশালে দুটি ছাত্রী মেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানাযায়, শনিবার রাত পৌনে ৮ টার দিকে কবি নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন শশী ছাত্রী মেস ও অনিরুদ্ধ ছাত্রী মেসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নি কাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুন ছড়িয়ে পড়লে মেস দুটি পুড়ে ছাই হয়ে যায়।
 
শশী ছাত্রী মেসের মালিক সিরাজুল ইসলাম জানান, আগুনে আমার মেসসহ অনিরুদ্ধ ছাত্রী মেস পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/রাফাত