বরিশালে দোতলা থেকে পড়ে মিস্ত্রীর মৃত্যু

 
নগরীর একটি ওষুধ কারখানায় পাইপের কাজ করতে গিয়ে দোতলা থেকে পড়ে আইয়ুব আলী (৪০) নামের এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
নিহত আইয়ুব আলী বিমান বন্দর থানাধীন নবগ্রাম ধর্মাদী এলাকার মৃত আ. করিমের ছেলে। 
 
আইয়ুব আলীর স্বজনরা জানান, গত ১৩ ফেব্রুয়ারি অপসোনিনের দোতলা কার্নিশে পাইপের কাজ করার সময় দোতলা থেকে নিচে পড়ে গুরুত্বর আহত হন। হাসপাতালে নিয়ে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
 
ইত্তেফাক/কাউছার