সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের সাংসারের টানাপোড়নের খবর বেশ আগে থেকে শোনা যাচ্ছিল। তবে এবার আসলো পুরোপুরি বিচ্ছেদের সংবাদ। দ্বিতীয় স্ত্রী রেহানের সঙ্গে হাবিবের আনুষ্ঠানিক ডিভোর্স হয়ে গেছে বলে জানা গেছে।
রবিবার সকাল থেকে বেশকিছু গণমাধ্যমে বিচ্ছেদের খবরটি বেশ ফলাওভাবে প্রকাশিত হয়েছে। জানা গেছে, গত ২৬ জানুয়ারি দুই পরিবারের সমঝোতায় ডিভোর্স হয়েছে।
অবশ্য এর আগে হাবিবের একাধিক ঘনিষ্ঠজনও বলেছিলেন, তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। গত বছরের শেষে আলাদা থাকেন বলেও জানা যায়।
দুই পরিবারের সমঝোতায় ডিভোর্স হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হাবিবের বাবা সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। রবিবার দুপুরে বিষয়টি নিয়ে কথা বলতে হাবিব ওয়াহিদের মুঠোফোন এবং ফেসবুকে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এমনকি তার বাবা ফেরদৌস ওয়াহিদের ফোন নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০০৩ সালে লুবিয়ানাকে প্রথম বিয়ে করেন হাবিব, তবে কিছুদিন যেতে না যেতেই সেই সংসার ভেঙে যায়। এরপর ২০১১ সালের শেষদিকে পারিবারিক সিদ্ধান্তে হাবিব বিয়ে করেন রেহানকে।
ইত্তেফাক/আনিসুর