‘সালমান খান সস্তা, তার সঙ্গে কখনো অভিনয় করতে চায় না।’ কথাগুলো খুব সাহসিকতার সঙ্গে বললেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কমর। কোন রকম সম্মান কিংবা সমীহ না করে ঠিক এভাবে ভারতীয় হার্টথ্রব সালমানকে অপমান করলেন এই পাক নায়িকা।
ভারত-পাকিস্তান সীমান্ত সম্পর্ক যখন চরম তিক্ততায়, ঠিক এই সময়ে বলিউড অভিনেতাকে নিয়ে এমন অপমান নিয়ে আবারো সমালোচনায় মুখর ভারতীয় গণমাধ্যম।
সম্প্রতি পাকিস্তানের একটি টকশোতে অংশ নেন পাক অভিনেত্রী সাবা কমর। সেখানে বেশকিছু বলিউড তারকাকে নিয়ে তির্যক মন্তব্য করেন সাবা। টকশোতে সালমানের বেশকিছু ছবি দেখানো হয় সাবাকে। সঙ্গে সঙ্গে সাবা পাকিস্তানি ভাষায় বলেন ‘সালমান ছিচড়া’ যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে সস্তা।
এমনকি সালমানের ডান্স স্টাইল নিয়ে মন্তব্য করতে কমে ছাড়েননি সাবা। সাবা বলেন, ‘তার কোন স্টাইলই নেই’।
এভাবে বলিউড শীর্ষ অভিনেতা সালমানকে নিয়ে অপমানসূচক মন্তব্যে তুমুল সমালোচনা শুরু হয়েছে ভারতীয় সমর্থকদের মাঝে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সালমানের কোন মন্তব্য পাওয়া যায়নি। খবর ডিএনএ ইন্ডিয়া।
ইত্তেফাক/আনিসুর