রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সামনে গাড়ি চাপায় এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর আড়াইটার দিকে রক্তে ভেজা মৃতদেহ রাস্তার ওপর পড়ে থাকতে দেখা যায়। লাশটি রাস্তা থেকে সরিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
প্রাথমিকভাবে মৃত ব্যক্তির নাম মনসুর আলী (৩০) বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার চানগাঁও গ্রামে।
দুর্ঘটনার ব্যাপারে শাহবাগ থানার ্এস আই অনিল কুমাড় রায় ইত্তেফাক অনলাইনকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে লোকটি তার ভাইয়ের সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে কোন রোগীকে নিয়ে এসেছিল কিংবা রোগী দেখে ফিরে যাচ্ছিল। যাওয়া কিংবা আসার পথে রাস্তা পারপারের সময় দুর্ঘটনা ঘটে। লাশটি এখন ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
তার ভাইয়েরও কোন খোঁজ পাওয়া যায় নি। সেই সঙ্গে এই ঘটনায় এ্খনো কোন মামলা করা হয়নি বলেও জানান তিনি।
ইত্তেফাক/রেজা