গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

গাইবান্ধা শহরের আদর্শ পাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রবিবার প্রান্ত কুমার (৫) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। 
 
নিহত প্রান্ত কুমার ওই এলাকার প্রদীপ কুমারের ছেলে ও স্থানীয় আব্দুল হাই বিদ্যা নিকেতনের প্লে শ্রেণির ছাত্র। 
 
আব্দুল হাই বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরী জানান, রবিবার বেলা ১১টার দিকে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষ হলে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে প্রান্ত বাড়ি চলে যায়। পরে বাড়ির সামনে একটি দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রান্ত মারা যায়। 
 
গাইবান্ধা সদর  থানার ওসি এ কে এম মেহেদী হাসান বলেন, এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী মোটরসাইকেলটি আটক করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তবে মোটরাইকেলের চালক পালিয়ে গেছে।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম