স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শতভাগ বিদ্যুতায়ন ও শিক্ষা, চিকিত্সা সেবা সুনিশ্চিত করার মাধ্যমে গ্রামীণ জনপদের জীবন যাত্রার মানোন্নয়ন করা হবে।
রবিবার কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ইনকাম সাপোর্ট ফর দ্যা পুওরেস্ট (আইএসপিপি) প্রকল্পের উপকারভোগীদের মধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
তিনি বলেন, ‘সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে পল্লী জনপদকে শহরের মতো করে গড়ে তোলা হবে।’
ইত্তেফাক/মণ্ডল