টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

টাঙ্গাইলে ট্রাক চাপায় সুব্রত (১৭) নামে পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বারচান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
  
জানা গেছে, ক্লাস শেষ করে সুব্রত সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সে সদর উপজেলার বারচান্দা নামক স্থানে পৌঁছালে  পেছনদিক থেকে এসে একটি ট্রাক ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুব্রতকে মৃত ঘোষণা করেন। 
 
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভুইয়া জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্যে হাসপাতাল মর্গে রাখা আছে। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম