মঠবাড়িয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী লিটন পণ্ডিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির হাওলাদার এবং গুলিশাখালী ইউপি সদস্য জুনায়েদুর রহমান জুয়েলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।  
 
রবিবার দুপুরে মঠবাড়িয়া জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক বেলাল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে উভয়কে  জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
 
ইউপি চেয়ারম্যান নাসির হাওলাদার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা না হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
 
প্রসঙ্গত, আধিপত্য বিস্তার নিয়ে গত ২৫ জুলাই স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী লিটন পণ্ডিত নিহত হন। এ ঘটনায় নিহত যুবলীগ কর্মীর ভাই জাকির হোসেন পণ্ডিত বাদী হয়ে ১৫ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
 
ইত্তেফাক/উজ্জল