সেন্টমার্টিনে রোহিঙ্গাসহ ৩২ মালয়েশিয়াগামী আটক

আবারো সমদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় রোহিঙ্গাসহ ৩২ জনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার ভোরে সেন্টমার্টিন ছেড়াদ্বীপসহ উপকূলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদ হাসান। আটককৃতদের মধ্যে ২২ জন রোহিঙ্গা এবং তিনজন দালাল রয়েছে। পুলিশের সহায়তায় অভিযানে একটি ট্রলারও জব্দ করা হয়েছে।

আটককৃত দালালরা হলেন- সেন্টমার্টিনের মোহাম্মদ কবির, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ হোসেন।

সেন্টমার্টিন স্টেশন ইনচার্জ শেখ মাহমুদ হাসান বলেন, সমুদ্রপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচার করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে সেন্টমার্টিন উপকূলের বিভিন্ন স্থানে স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যসহ অভিযান চালানো হয়। অভিযানে ছেড়াদ্বীপ ও সেন্টমার্টিনের বিভিন্ন স্থানে জড়ো করে রাখা ৩২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২২ জন রোহিঙ্গা ও তিন জন দালাল রয়েছে।