ভিডিও রিপ্লে দেখে বার্সেলোনার সাবেক ফুটবল তারকা ডেভিড ভিয়াকে লাল কার্ড দেখানো হলো।শনিবার নিউইয়র্কে মৌসুম পুর্ব এক ম্যাচে এই প্রযুক্তি ব্যবহার করে স্পেনের সাবেক তারকা নিউইয়র্ক সিটির এ ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থাটি নেয়া হয়েছে।
প্রতিপক্ষ হিউস্টন ডায়নামোর ডিফেন্ডার এ জে দেলাগারজার সঙ্গে শারিরিক সংঘর্ষের কারণে প্রথমে হলুদ কার্ড দেখানো হয়েছির ভিয়াকে। কিন্তু ভিডিও ফুটেজ দেখার পর রেফারি মাঠে ফিরে গিয়ে ভিয়াকে ডেকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
After video review, David Villa has been sent off.
— Houston Dynamo (@HoustonDynamo) February 19, 2017
Lesson: keep your hands to yourself. #NYCvHOU pic.twitter.com/Bp5t5QG3JU
ডিজার্ট ডায়মন্ড কাপের ওই ম্যাচের প্রথমার্ধেই অবশ্য গোল করেছেন ভিয়া। তারপরও তার দল ১-৩ গোলে হেরে গেছে।
ইত্তেফাক/রেজা