কাপাসিয়ায় সাংবাদিকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

কাপাসিয়ায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার বিকালে শেষ হয়েছে। কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ আজহারুল হক। জেলা তথ্য অফিসার মোঃ জালাল উদ্দিনের পরিচালনায় ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোঃ মুঞ্জুরুল আলম, যুগ্ম প্রকল্প পরিচালক মোঃ আনসার আলী, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান প্রমুখ। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের অধীনে ‘ওয়ার্কসপ অন ফেক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্রেক্টিস’ শিরোনামের এ প্রশিক্ষণ কর্মশালায় কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুর ও গাজীপুর সদরের ৩৫ সাংবাদিক অংশগ্রহণ করেন।