টলিউডে ফিরে যাবেন রাইমা সেন

তিনি হলেন সূচিত্রা সেনের নাতনী। টলিউডে নাম অর্জন করে তিনি ছুটেছিলেন বলিউডে। সূচিত্রা নাতনী রাইমা সেন বলিউডে তেমন নাম করতে না পারলেও কলকাতার ছবিতে এখনো তিনি দারুণ জনপ্রিয়।
 
‘২০০৬ বারাণসী’ নামের একটি হিন্দি ছবিতে খুব শিগগিরই দেখা যাবে তাকে। তবে এরপর আর বলিউডের বাণিজ্যিক ছবিতে তাকে দেখা যাবে না বলে জানালেন রাইমা।
 
অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন থেকে শুধুমাত্র বাংলা সিনেমায় মনোনিবেশ করতে চান। এই কারণে তিনি কলকাতায় ফিরে যাচ্ছেন।
 
‘পরিণীতা’ ও ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’ ছবির পর কলকাতায় ফিরে আসেন রাইমা। অনেক বাংলা ছবি করেন। 
IMG0
তবে ‘চিলড্রেন অব ওয়ার’ ও ‘বলিউড ডায়রিজ’ ছবির পর তিনি আবার মুম্বাই ফিরে গেছেন। তবে এখন অন্য ধরনের বিষয়বস্তুর উপর ছবি তৈরি হয়। তাই তিনি কলকাতায় ফিরে যাবার জন্য মনস্থির করেছেন। এবার আরও বেশি ভালো ছবির প্রস্তাব পাবেন বলে আশাবাদী রাইমা।
 
‘২০০৬ বারাণসী’ ছবি প্রসঙ্গে রাইমা জানিয়েছেন, একটি সত্যি ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। এমন চরিত্রে তিনি আগে অভিনয় করেননি। তার ভাষায়, ‘ছবির চিত্রনাট্য আমার পছন্দ হয়েছিল। তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আমি প্রধান ভূমিকায় অভিনয় করছি। এমন চরিত্রে আগে কখনও কাজ করিনি।’
 
‘২০০৬ বারাণসী’ ছবিটি পরিচালনা করেছেন আর্যমান কেশু। ছবিতে রাইমার সঙ্গে অভিনয় করেছেন প্রয়াত ওম পুরি। কিন্তু প্রয়াত এই অভিনেতার সঙ্গে ছবিতে তার কোনো দৃশ্য নেই বলে আক্ষেপ করেন রাইমা। এ বছর এপ্রিল-মে মাসের দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
 
ইত্তেফাক/রেজা