মাগুরায় সড়ক দুর্ঘটনায় সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্সের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
রবিবার দুপুরে মাগুরা ঝিনাইদহ সড়কের মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম এলাকায় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র বিশ্বজিৎ বিশ্বাস (১৯) মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র এবং সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামের বিবেক বিশ্বাসের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত কলেজ ছাত্র বিশ্বজিৎ বিশ্বাস বাইসাইকেল চালিয়ে কলেজে আসার পথে একটি ট্রাক চাপা দিলে ঘটঁনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম