অমর একুশে গ্রন্থমেলায় শতাব্দী ভবের বই ‘‘ভব’র চটি’’ নিষিদ্ধ করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। রবিবার বিকেলে মেলা প্রাঙ্গণে মাইকে বইটি নিষিদ্ধের ঘোষণা আসে।
এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বইটির প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। তিনি লিখেছেন, ‘আমার প্রচ্ছদ করা শতাব্দী ভব’র স্যাটায়ারমূলক বই নিষিদ্ধ করলো বাংলা একাডেমি। আমি ঠিক বুঝি না উদ্ভট গাধার পিঠে কীভাবে বাংলা একাডেমি চলছে???’
IMG0
বইটির বিষয় সম্পর্কে শতাব্দী ভব সাংবাদিকদের বলেন, ‘বাংলা একাডেমির তথ্য কেন্দ্র থেকে মাইকে ঘোষণা দেয়া হয় আমার বইটি নিষিদ্ধ করা হয়েছে। বই নিষিদ্ধ করার আগে বাংলা একাডেমি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা কোনো চিঠি দেয়নি।’
ই্ত্তেফাক/মণ্ডল