দৌলতপুরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।  এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
 
র‌্যাব জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শশীধরপুর-স্বরুপপুর সড়কে র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী আব্দুল হান্নানকে (৪৫) আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি পার্শ্ববর্তী সাদিপুর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/সালেহ্