প্রয়াত কবি সৈয়দ হায়দার এর স্ত্রী হাসিনা হায়দার ৬২ বছর বয়সে গতকাল ১৯ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্নানইল্লাহে -----রাজেউন )। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস এবং শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে এক ছেলে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
হাসিনা হায়দার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের ছোট বোন। সোমবার বাদ আছর মরহুমের নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
আগামী ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ আছর মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। কুলখানি অনুষ্ঠানের ঠিকানা: হাউস নং-৬৬০, রোড নং-১৪, বায়তুল আমান হাউজিং, আদাবর মোহম্মাদপুর, ঢাকা।
মরহুমার আত্মার মাগফেরাতের জন্য আত্মীয় স্বজন শুভাকাঙ্খীসহ সকলকে উপস্থিত হওয়ার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ইত্তেফাক/আনিসুর