সেনবাগে পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গুলি ও পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, উপজেলার বীজবাগ ইউপির কাজিরখিল গ্রামের একরামুল হক ফয়সল (২১) ও একই ইউপির শ্যমেরগাঁও গ্রামেরনিজাম উদ্দিন (৩০)।
 
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে অস্ত্র বেচা-কেনার  গোপন সংবাদের ভিত্তিতে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি জাপানি ৭.৬৫ এমএম পিস্তল ও চার রাউন্ড শর্ট গানের গুলি জব্দ করা হয়।
 
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে নেয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/সালেহ্