জাবিতে স্নাতকোত্তর কোর্সে ভর্তির মেধা তালিকা প্রকাশ বুধবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সের বিএড/ বিএমএড/ বিএসএড/ বিপিএড/ এমএড/ এমএসএড/ এমপিএড/ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ এলএলবি শেষ বর্ষের অনলাইন ভর্তি কার্যক্রমের মেধা তালিকা বুধবার প্রকাশ করা হবে।
 
এ ফল বিকাল ৪টা থেকে SMS এর মাধ্যমে (nu<space>atpm<space>roll no ) টাইপ করে ১৬২২২ নাম্বারে send করে একইদিন রাত ৯টা থেকে ওয়েবসাইটে  www.nu.edu.bd/admissions  অথবা  admissions.nu.edu.bd তে  ফল জানা যাবে। এ ভর্তি কার্যক্রমের ক্লাস ৫ মার্চ থেকে শুরু হবে।
 
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম