ভোলার তজুমদ্দিনে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনূর বেগম শিলার উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত সাড়ে ১১ টায় উপজেলা সদরে থানার পাশে মডেল স্কুলের সামনে এ হামলা চালানো হয়। এ সময় প্রার্থী ও তার স্বামী নির্বাচনী কাজে থানায় আসছিলেন।
ফুটবল প্রতীকের প্রার্থী কোহিনূর বেগম শিলার স্বামী অ্যাডভোকেট শাহাবুদ্দিন গাজী বলেন, প্রতিপক্ষ প্রার্থীর নেতৃত্বে প্রায় ১০/১৫ জন আমাদের গাড়িতে অতর্কিত হামলা ও ভাংচুর চালিয়ে আমাদের মারপিট করে।
আরও পড়ুন: টেকনাফে 'বন্দুকযুদ্ধে' ফের দুই ইয়াবা কারবারি নিহত
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ, পঞ্চম উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপে আজ তজুমদ্দিনে উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
ইত্তেফাক/এমআরএম