রায়পুর সরকারি হাসপাতালে চুরি হওয়া মালামাল-ওষুধ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর সরকারি হাসপাতালে কোয়াটারের ইউএসও’র বাসায় থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় সোমবার দুপুরে সন্দেহজনভাবে হাসপাতালের সামনে অবস্থিত ওষুধ ব্যবসায়ী জুয়েল পাটোয়ারীকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে তার বাসা থেকে টেলিভিশন ও দোকান থেকে ওষুধ উদ্ধার করা হয়। জুয়েল পৌর ৬নং ওয়ার্ডের পশ্চিম কাঞ্চনপুর গ্রামের মৃত এনজন পাটোয়ারীর ছেলে। 
 
গত ২ ফেব্রুয়ারি রাতে ইউএসও শাহলা জাহানের বাসায় তালা ভেঙ্গে একটি টেলিভিশন, নগদ আড়াই লাখ টাকা ও বিভিন্ন কোম্পানির দেওয়া সেম্পল ৭ বস্তা ওষুধসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে দুর্বত্তরা। এঘটনায় পরদিন শাহলা জাহান বাদী হয়ে থানায় অজ্ঞাত নামায় একটি চুরির মামলা করেন। 
 
রায়পুর থানার ওসি (তদন্ত) সোলায়মান বলেন, হাসপাতালের সামনে ওষুধের দোকানদার জুয়েলের কাছে সেম্পল ওষুধ বিক্রি না করায় জুয়েলের নেতৃত্বে ৩ জন মিলে এ দুঃসাহসিক চুরি করে। এঘটনায় অন্যদের গ্রেফতারসহ বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম