আওয়ামী লীগ সংসদীয় দলের জরুরি সভা বৃহস্পতিবার

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের এক জরুরি সভা আগামী ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে অনুষ্ঠিত হবে। চিফ হুইপ আ স ম ফিরোজ এ সভা আহবান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়।
 
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। চিফ হুইপ আওয়ামী লীগ দলীয় সকল সংসদ-সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। বাসস।
 

ইত্তেফাক/মণ্ডল