কালীগঞ্জে গ্যাসের দুই সহস্রাধীক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কালীগঞ্জে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযান শুরু হয়েছে। দ্বিতীয় দিনে সোমবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বাহাদুরসাদী ও জামালপুর ইউনিয়নের দু’টি পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এতে ওই দুই ইউনিয়নের প্রায় দুই সহাস্রাধীক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 
 
জানা গেছে, সোমবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা বাহাদুরসাদী, বাশাইর, চর জামালপুর, বারইপাড়া গ্রামে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ওই চার গ্রামের ৫ কিলোমিটার এলাকার দুই সহস্রাধীক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় বেশ কিছু রাইজার ও পাইপ জব্দ করা হয়।  
 
তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রফিকুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মেজবাউর রহমান, সহকারী প্রকৌশলী রেদোয়ানুজ্জামান, শাহ মো. এমদাদ, মো. নুজরুল ইসলাম প্রমুখ।  
 
প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষ পর্যায়ক্রমে অভিযান চালিয়ে যাবে। অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। 
 
তিনি আরো জানান, তিতাস গ্যাসের অভিযানের খবরে অনেকে স্বেচ্ছায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছে। 
 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম